প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাশকতার পরিকল্পনার অভিযোগে বাগেরহাট জেলা জামায়াতের আমির মাওলানা মশিউর রহমান খানসহ তিনজনকে আটক করা হয়েছে। আটক হওয়া অপর দুজন হলেন দলের কর্মী এহসানুল কবির ও এমদাদুল শেখ। শনিবার দিবাগত রাতে শহরের দশানি এলাকা থেকে পুলিশ তাদের আটক করে। পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, শনিবার মধ্য রাতে পুলিশ শহরের দশানি এলাকায় অবস্থিত জামায়াতের জেলা আমির মাওলানা মশিউর রহমান খানের বাসায় অভিযান চালিয়ে মশিউর রহমান ও দুই কর্মীকে আটক করে। একই সময় নায়েবে আমির মাওলানা রেজাউল করিম ও দলের পৌর শাখার আমির ইকবাল হোসেনসহ বেশ কয়েকজন জামায়াত নেতার বাড়িতে অভিযান চালানো হয়। তবে পুলিশ তাদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি।বাগেরহাট মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবু জিহাদ ফখরুল খান গতকাল সকালে বলেন, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।