বাগেরহাটে ট্রাক উল্টে নিহত ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাটের যৌখালী সেতুর কাছে খুলনা থেকে বাগেরহাটগামী সবজি-বোঝাই একটি ট্রাক উল্টে খাদে পরে গেছে। এতে তিনজন সবজি বিক্রেতা নিহত ও অপর তিনজন আহত হয়েছে। আজ মঙ্গলবার ভোররাত তিনটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন মোস্তফা শেখ (৪৫), সাইদুল ইসলাম (৪৫) ও হানিফ (২৫)। এঁদের মধ্যে প্রথম দুইজনের বাড়ি বাগেরহাটের মোড়লগঞ্জ। হানিফের বাড়ি পিরোজপুর।
বাগেরহাটের পুলিশ সুপার মোল্লা নিজামুল হক জানিয়েছে, ট্রাকটিতে ১১ জন সবজি বিক্রেতা ছিলেন। আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।