বাগেরহাটে ট্রাক উল্টে নিহত ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাটের যৌখালী সেতুর কাছে সবজিবোঝাই একটি ট্রাক উল্টে খাদে পড়ে তিন সবজি বিক্রেতা নিহত হয়েছেন। আহত হন তিনজন। আজ মঙ্গলবার ভোররাত তিনটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন মোস্তফা শেখ (৪৫), সাইদুল ইসলাম (৪৫) ও হানিফ (২৫)। এঁদের মধ্যে প্রথম দুজনের বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ। হানিফের বাড়ি পিরোজপুর।
বাগেরহাটের পুলিশ সুপার মোল্লা নিজামুল হক জানান, খুলনা থেকে বাগেরহাটগামী ট্রাকটিতে ১১ জন সবজি বিক্রেতা ছিলেন। আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।