বাগেরহাটে ডাকাত সন্দেহে ৩ যুবককে গণপিটুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের রামপালে গতকাল শুক্রবার রাতে ডাকাত সন্দেহে তিন যুবককে আটক করে পিটুনি দিয়েছে স্থানীয় লোকজন। তাঁদের মধ্যে দুজন চোখে গুরুতর আঘাত পেয়েছেন। যুবকদের ব্যবহূত মোটরসাইকেলটি পুড়িয়ে দেওয়া হয়েছে। তাঁদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে। পুলিশ আহত যুবকদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।আহত তিন যুবক হলেন মংলা উপজেলার বাঁশতলা গ্রামের সাহেদ শেখ (২৬) ও আল আমিন শেখ (২৭) এবং জয়মনি ঘোল গ্রামের বিজয় মণ্ডল (২৭)।রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন রাত ১০টার দিকে ঘটনাস্থল রামপালের জিয়লমারি সেতু এলাকা থেকে মুঠোফোনে জানান, তিন যুবক মংলা থেকে মোটরসাইকেলযোগে বাগেরহাট শহর হয়ে জিয়লমারি সেতুর কাছে এসে অবস্থান নেন। স্থানীয় কয়েকজন সন্দেহবশত সেখানে গিয়ে তাঁদের পরিচয় জানতে চান। বিষয়টি নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে তিন যুবকের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এরই মধ্যে সেখানে আশপাশের লোকজন জড়ো হয়ে ডাকাত সন্দেহে তিন যুবককে পিটুনি দেয়। এতে সাহেদ ও বিজয় দুই চোখেই গুরুতর আঘাত পান।খবর পেয়ে পুলিশ তাঁদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যায়।