বাগেরহাটে ডাকাতি পিরোজপুরে কিছু মালামাল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটে ডাকাতি করা স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে পিরোজপুরে। তবে ডাকাতির ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বলইবুনিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দ আলী মাতুব্বরের বাড়িতে গত সোমবার গভীর রাতে ডাকাতি হয়। ডাকাতের দল ওই বাড়ি থেকে নগদ এক লাখ দুই হাজার টাকা, ৩৭ ভরি স্বর্ণালংকার, পাঁচটি ফোনসেট, লাইসেন্স করা একটি একনলা বন্দুক ও দুটি গুলিসহ ১৫ লাখ টাকার মালামাল নিয়ে যায়। ডাকাতদের হামলায় গৃহকর্তাসহ পরিবারের তিন সদস্য আহত হন। এ ঘটনায় গতকাল মঙ্গলবার বিকেলে ছেলে গোলাম কুদ্দুস মাতুব্বর বাদী হয়ে মোরেলগঞ্জ থানায় অজ্ঞাতনামা ১৫-১৬ জনের বিরুদ্ধে মামলা করেন।মোরেলগঞ্জ থানার পুলিশ পিরোজপুর পুলিশের সহায়তায় গতকাল মঙ্গলবার সকালে জিয়ানগর উপজেলার রেখাখালী গ্রামের সুব্রত কুমার বিশ্বাসের বাগান থেকে বন্দুকসহ দুটি গুলি, ডাকাতদের ব্যবহূত একটি শাবল, একটি রেঞ্জ এবং বোমা তৈরির বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করেছে। মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুর রশিদ জানান, ডাকাতির ঘটনায় একটি মামলা হয়েছে। পিরোজপুর জেলা থেকে লুণ্ঠিত বন্দুকটি উদ্ধার করা হয়েছে। ডাকাতদের আটকের চেষ্টা চলছে।