বাগেরহাটে তরুণীর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ের সামনের জলাশয় (লেক) থেকে গতকাল বৃহস্পতিবার দুপুরে পুলিশ অজ্ঞাতনামা (২৩) এক তরুণীর লাশ উদ্ধার করেছে।বাগেরহাট মডেল থানার উপপরিদর্শক (এসআই) হারুণ অর রশিদ বলেন, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় লোকজন পুলিশ সুপারের কার্যালয়ের সামনের জলাশয়ে ওই তরুণীর লাশ ভাসতে দেখে থানায় সংবাদ দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। ওই তরুণীর পরনে আকাশি রঙের সালোয়ার রয়েছে এবং তাঁর গায়ের রং কালো। দুপুরেই ওই তরুণীর লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনায় সুইপার সুপারভাইজার শহীদুল ইসলাম বাদী হয়ে বাগেরহাট মডেল থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করেছেন।