বাগেরহাটে তিনটি অস্ত্র ও গুলিসহ তরুণ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার মহিষপুরা এলাকা থেকে র‌্যাব গতকাল বুধবার দুপুরে ইমরান সরদার (২৫) নামে এক তরুণকে তিনটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে। তাঁকে মোরেলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে একটি বিদেশি ওয়ান শুটার গান, দেশে তৈরি দুটি এলজি ও চারটি গুলি। ইমরান বাগেরহাটের শরণখোলা উপজেলার জানেরপাড় গ্রামের চান মিঞা সরদারের ছেলে। র‌্যাবের ভাষ্য অনুযায়ী, ইমরান একজন অবৈধ অস্ত্র বিক্রেতা।র‌্যাব-৮-এর পটুয়াখালী কোম্পানি কমান্ডার লে. কমান্ডার নূরুজ্জামান জানান, ইমরান সুন্দরবনের দস্যুদের কাছে আগ্নেয়াস্ত্র বিক্রি করে আসছে বলে র‌্যাবের গোয়েন্দা সূত্রগুলোর কাছে তথ্য রয়েছে।তিনি আরও জানান, বুধবার দুপুর আড়াইটার দিকে ইমরান আগ্নেয়াস্ত্রগুলো নিয়ে বিক্রির উদ্দেশ্যে একটি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। র‌্যাবের সদস্যরা পিরোজপুর-বাগেরহাট সড়কের মহিষপুরা এলাকায় মোটরসাইকেলটি থামিয়ে তাঁকে গ্রেপ্তার করেন। এ সময় তাঁর দেহ ও ব্যাগ তল্লাশি করে এসব আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় র‌্যাব-৮-এর উপসহকারী পরিচালক আবদুল আজিজ বাদী হয়ে ইমরানের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা করেছেন।