বাগেরহাটে তেল-গ্যাস রক্ষা জাতীয় কমিটির জনসভা পণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৪৪ ধারা জারির কারণে বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র স্থাপনের সরকারি সিদ্ধান্ত বাতিলের দাবিতে তেল-গ্যাস-বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির পূর্বনির্ধারিত জনসভা পণ্ড হয়ে গেছে। গতকাল শনিবার বিকেলে ফকিরহাট উপজেলার শেখ হেলাল উদ্দিন কলেজ মাঠে এই প্রকল্পের পক্ষে ও বিপক্ষে জনসভা আহ্বান করায় উপজেলা প্রশাসন গত শুক্রবার রাতেই ওই এলাকায় ১৪৪ ধারা জারির ঘোষণা দেয়।