বাগেরহাটে দলিল জালিয়াত চক্রের দুই সদস্য গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাট পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা ক্রেতা সেজে জমির দলিল জালিয়াত চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছেন। এ সময় তাঁরা শতাধিক জাল দলিল ও বিভিন্ন আদালত, সাব-রেজিস্ট্রার কার্যালয়সহ বিভিন্ন দপ্তরের পাঁচ শতাধিক সিল উদ্ধার করেন। গত বৃহস্পতিবার রাতে বাগেরহাটের ফকিরহাট উপজেলার বিশ্বরোড এবং খুলনার তেরখাদা উপজেলার সেনের বাজার থেকে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন ফকিরহাট উপজেলার শুভদিয়া গ্রামের আবদুল ওয়াদুদ ওরফে মিন্টু ওরফে পিন্টু (৪৮) ও তেরখাদা উপজেলার ধানখালী গ্রামের কোবাত শিকদার (৫০)।