বাগেরহাটে দুই পথচারী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাটে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই পথচারী নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার মংলা বাসস্ট্যান্ডের কাছে আফজাল মাঝি (৩৫) এবং বুধবার রাতে ফকিরহাট উপজেলার মান্দারতলায় হাশেম আলী শেখ (৬৫) নিহত হন।আফজাল মাঝি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ভাইজোড়া গ্রামের কাশেম মাঝির ছেলে। আর হাশেম আলী শেখ ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়নের মাসকাটা গ্রামের বাসিন্দা।ফকিরহাট থানার ওসি লিয়াকত আলী জানান, বুধবার রাত নয়টার দিকে ইটবোঝাই একটি ট্রাক মান্দারতলায় পথচারী হাশেম আলীকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাতেই তিনি মারা যান।