বাগেরহাটে দুই বাড়িতে ডাকাতি আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাট সদর উপজেলার ক্ষুদ্র চাকশ্রী গ্রামের দুটি বাড়িতে শুক্রবার রাতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা ওই দুটি বাড়ি থেকে নগদ টাকা, স্বর্ণালংকার, মুঠোফোনসহ দেড় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে।ডাকাতির ঘটনার পর গ্রামবাসী ধাওয়া করে ছুরিসহ এক ডাকাতকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। ডাকাতের নাম শহিদুল ইসলাম মোল্লা (৩৮)। তাঁর বাড়ি নড়াইল জেলায়। তাঁকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।যাঁদের বাড়িতে ডাকাতি হয়েছে, তাঁরা হলেন কৃষক আলতাফ হোসেন ও নয়ন অধিকারী ওরফে নয়ন ঠাকুর। ডাকাতেরা আলতাফের বাড়ি থেকে নগদ নয় হাজার টাকা, প্রায় সাত আনা ওজনের সোনার আংটি ও কানের দুল, দুটি মুঠোফোন ও বিভিন্ন মালামাল এবং নয়ন ঠাকুরের বাড়ি থেকে নগদ ২৫ হাজার টাকা, দেড় ভরি স্বর্ণালংকার ও বিভিন্ন মালামাল নিয়ে যায়। শনিবার দুপুরে এই প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি। বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন ও পরিদর্শক (তদন্ত) আবু জিহাদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।