বাগেরহাটে দুবলা জেলেপল্লি থেকে নয় শিশু উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলা জেলেপল্লি থেকে কোস্টগার্ড সদস্যরা বুধবার রাতে নয়জন শিশুকে উদ্ধার করেছেন। দুবলা জেলেপল্লির মেহের আলীর চরে তাদের জোর করে শুঁটকি প্রক্রিয়াকরণ কাজে নিয়োগ করা হয়েছিল। উদ্ধার করা ওই শিশুরা হচ্ছে: নোয়াখালীর হাতিয়ার নূরুল ইসলামের ছেলে ইব্রাহিম (১৫), মনির আহম্মেদের ছেলে নূর নবী (১৫), মো. মোস্তফার ছেলে আলাউদ্দিন (১১), চট্টগ্রামের সীতাকুণ্ডের কালা মিঞার ছেলে মো. ইব্রাহিম (১৪), রাঙ্গুনিয়ার মো. সেলিমের ছেলে সোহেল (১৪), কুমিল্লার বুড়িচংয়ের আলী আহম্মদের ছেলে মোস্তফা শেখ (১৪), ঢাকার গাজীপুরের আবুল হোসেনের ছেলে রিপন (১৩), ফেনীর মো. আবদুল কাদেরের ছেলে মো. ফারুক ওরফে বাবুল (১২) এবং ময়মনসিংহের গৌরীপুরের সামছুল হকের ছেলে মো. জুয়েল (১৩)।