বাগেরহাটে নির্বাচনী সহিংসতায় আহত ১২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে বাগেরহাট সদরের বিষ্ণুপুর ও চিতলমারীর বড়বাড়িয়া ইউনিয়নে সহিংসতায় অন্তত ১২ জন আহত হয়েছে। গত শুক্রবার ও গতকাল শনিবার এসব ঘটনা ঘটে।বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ডিংসাইপাড়া তেঁতুলতলা গ্রামে শনিবার সকালে ওই ইউপির ২ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী মোস্তাফিজুর রহমানের কর্মী-সমর্থকদের ওপর তাঁর প্রতিপক্ষের লোকজন হামলা চালায়। এতে তাঁর ছয় কর্মী আহত হন। চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুর রশিদ জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। থানায় কোনো মামলা হয়নি।বাগেরহাট সদর উপজেলায় আগামী ২ এপ্রিল এবং চিতলমারীতে ৩০ মার্চ ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে।