বাগেরহাটে পুলিশি বাধায় বিএনপির কর্মসূচি পণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাটে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গতকাল বুধবার পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে। পুলিশের লাঠিপেটায় জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ দলের অন্তত সাতজন কর্মী আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, কেন্দ্রের ঘোষিত কর্মসূচি পালনে বিএনপির নেতা-কর্মীরা গতকাল সকাল থেকে শহরের মুনিগঞ্জ এলাকায় জড়ো হতে শুরু করেন। পরে পুরান বাজার মোড় এলাকায় একটি মিছিল বের করা হলে পুলিশ লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের পিটুনিতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী রেজা, ছাত্রদলের নেতা অর্ঘ্য, নোবেল, সাগর, মহিদুল, নিয়ামত ও সোহাগ আহত হন। তাঁদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকি ৎসা দেওয়া হয়েছে।আলী রেজার অভিযোগ, তাঁদের কর্মসূচি ঠেকাতে শতাধিক পুলিশ দলীয় কার্যালয়ে আগে থেকে অবস্থান নেয় এবং কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়।