বাগেরহাটে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী আতাহার গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাট জেলা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মো. আতাহার আলী তরফদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে চিতলমারী বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আতাহারের বাড়ি বাগেরহাট সদর উপজেলার ডেমা গ্রামে।পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একদল সদস্য আতাহারের (৫৬) বাড়িতে অভিযান চালান। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি কৌশলে পালিয়ে যান। পরে তাঁর ঘর থেকে একটি পাইপগান ও বাগেরহাট বাসস্ট্যান্ড থেকে লুট হওয়া থান কাপড় উদ্ধার করা হয়।বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন জানান, গ্রেপ্তার করা আতাহার সুন্দরবনের কুখ্যাত পরান বাহিনীর প্রধান। তাঁর বিরুদ্ধে বাগেরহাট সদর, রামপাল, মোরেলগঞ্জ ও পিরোজপুর সদর থানায় হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, প্রতারণা ও সরকারি সম্পদ আত্মসাতের কমপক্ষে ১০টি মামলা রয়েছে। তিনি বাগেরহাট পুলিশের ৩১ নম্বর তালিকাভুক্ত সন্ত্রাসী। তাঁকে আগামীকাল (আজ) শনিবার আদালতে পাঠানো হবে।