বাগেরহাটে প্রার্থিতা ফিরে পেলেন ছয়জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাট ও মোরেলগঞ্জ পৌরসভার ১৭ জন কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী মনোনয়ন ফেরত পেতে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে আপিল করেছিলেন।
গত শুক্রবার শুনানি শেষে বাগেরহাট পৌরসভার ছয় আবেদনকারী প্রার্থিতা ফিরে পান।
মনোনয়ন ফিরে পাওয়া ছয় প্রার্থী হলেন ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জাহিদুল ইসলাম যাদু, ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নার্গিস আক্তার ইভা, ৪ নম্বর ওয়ার্ডের শেখ মনিরুজ্জামান, ২ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী মমতাজ মেরী ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী সালেহা বেগম ও কোহিনূর বেগম।
বাগেরহাট পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা দিলীপ কুমার হালদার বলেন, বিভিন্ন ওয়ার্ডের সাতজন কাউন্সিলর প্রার্থী ও পাঁচজন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র বহাল রাখার জন্য আপিল করেছিলেন।
শুনানি শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা তিনজন কাউন্সিলর প্রার্থী ও তিনজন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।