বাগেরহাটে বাস ধর্মঘট, ভোগান্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাটে গতকাল রোববার ভোর থেকে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট শুরু হয়েছে। এ কারণে জেলা থেকে ১৮টি অভ্যন্তরীণ ও আন্তজেলা পথে বাস চলাচল বন্ধ রয়েছে। স্থানীয় বাস মালিক ও শ্রমিক সংগঠন এই ধর্মঘট ডেকেছে। নছিমন, করিমন, ইজিবাইক ও মোটরসাইকেলে যাত্রী বহন এবং রুট পারমিটবিহীন যানবাহন চলাচল বন্ধের দাবিতে তারা এই ধর্মঘট ডেকেছে। ধর্মঘটের কারণে বাগেরহাটের ওপর দিয়ে বিভিন্ন জেলায় চলাচলকারী সব ধরনের বেসরকারি বাস বন্ধ রয়েছে। ধর্মঘটের কারণে হাজার হাজার যাত্রী দুর্ভোগে পড়েছে।জেলা প্রশাসক আকরাম হোসেন গতকাল বলেন, ‘ধর্মঘট ডাকার ব্যাপারে বাস মালিক সমিতিগুলো জেলা প্রশাসনকে আগে থেকে কিছুই জানায়নি। ধর্মঘট প্রত্যাহারের জন্য আমরা তাদের সঙ্গে আলোচনা করছি।’