বাগেরহাটে বাসচাপায় পথচারীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাটের খুলনা-মোংলা মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় সাগর মণ্ডল (২৭) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে বাগেরহাট সদর উপজেলার সোনাতুনিয়া এলাকায় চন্দ্রমহলের সামনের মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাগর মণ্ডল জেলার মোংলা উপজেলার বিদ্যারবাহন গ্রামের কৃষ্ণকান্ত মণ্ডলের ছেলে।
বাগেরহাট মহাসড়ক থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) জামাল হোসেন বলেন, খুলনা থেকে মোংলার উদ্দেশে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছে ওই পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। সাগর নামের ওই পথচারী এ সময় রাস্তা পার হচ্ছিলেন।
খবর পেয়ে পুলিশ সাগরের লাশ উদ্ধার করেছে। পরে রামপাল এলাকা থেকে বাসটি জব্দ করা হয়। চালক পলাতক।