বাগেরহাটে বাসশ্রমিকদের সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে দুই চালককে মারধরের প্রতিবাদে বাগেরহাটে গতকাল মঙ্গলবার বাসশ্রমিকেরা জেলার ১৬টি সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ রাখেন। তাঁরা বাগেরহাট বাসস্ট্যান্ডের কাছে ও ফকিরহাটের কাটাখালী মোড়ে এক ঘণ্টা সড়ক অবরোধ করেন।
রূপসা-বাগেরহাট আন্তজেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি তালুকদার এ বাকী জানান, গতকাল সকালে কাটাখালী মোড়ে দুটি বাস থামিয়ে যাত্রী ওঠানো হচ্ছিল। এ সময় মহেন্দ্রচালকেরা বাসচালক পারভেজ ও কবীরকে মারধর করেন। এ ঘটনার প্রতিবাদে এবং হামলাকারীদের বিচার ও বাগেরহাটের সব সড়কে নছিমন, করিমন, মহেন্দ্রসহ বিভিন্ন অবৈধ যান চলাচল বন্ধ করার দাবিতে বাসশ্রমিকেরা সকাল ১০টা থেকে ১৬টি অভ্যন্তরীণ সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেন। বেলা ১১টার দিকে পুলিশ এসে আজ বুধবার থেকে অবৈধ যান চলাচল বন্ধ করার আশ্বাস দিলে তাঁরা অবরোধ তুলে নেন।