বাগেরহাটে বিজ্ঞান মেলায় খুদে শিক্ষার্থীদের ভিড়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যানে গতকাল রোববার আন্তস্কুল বিজ্ঞান মেলা ও প্রতিযোগিতা হয়েছে। এতে সদর ও কচুয়া উপজেলার ১৯টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার বিজ্ঞান ক্লাব অংশ নেয়।প্রতিযোগিতার মধ্যে ছিল রচনা লেখা, উপস্থিত বক্তৃতা, দেয়াল পত্রিকা প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতা। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের খুদে বিজ্ঞানীরা নিজেদের স্টলে তাদের বিভিন্ন বিজ্ঞান প্রকল্প দর্শকদের সামনে উপস্থাপন করে।মেলা আয়োজন কমিটির আহ্বায়ক অধ্যাপক মোজাফফর হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার খন্দকার রফিকুল ইসলাম। মেলা আয়োজনে সহযোগিতা করে আস বাংলাদেশ নামে একটি বেসরকারি সংস্থা। মেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সিভিল সার্জন স্বপন কুমার তপাদার।