প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাটে যাত্রীবাহী বাসের সঙ্গে বিশ্বসাহিত্য কেন্দ্রের একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানের চালক আইয়ুব আলী নিহত হন। গতকাল সোমবার সকাল সাড়ে নয়টায় বাগেরহাট-খুলনা সড়কের বারাকপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ বলেছে, বিশ্বসাহিত্য কেন্দ্রের বাগেরহাট-পিরোজপুর ইউনিটের ভ্রাম্যমাণ লাইব্রেরির পিকআপ ভ্যানটি ফকিরহাট উপজেলা থেকে জেলা সদরে আসছিল। বারাকপুর মোড়ে আসার পর বেনাপোলগামী সৈয়দ পরিবহনের একটি বাসের সঙ্গে এটির মুখোমুখি সংঘর্ষ হয়।