বাগেরহাটে মোটর সাইকেলের ধাক্কায় পথচারী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাটে মোটরসাইকেলের ধাক্কায় রোকেয়া বেগম (৪৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। গতকাল রোববার দুপুরে বাগেরহাট-পিরোজপুর সড়কের সদর উপজেলার বৈটপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। রোকেয়া বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের চিতলী বৈটপুর গ্রামের মৃত আক্কাস আলী শেখের স্ত্রী। বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন জানান, বৈটপুর মোড়ে রাস্তা পার হওয়ার সময় বাগেরহাটগামী একটি মোটরসাইকেল রোকেয়া বেগমকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।