বাগেরহাটে মোটর সাইকেলের ধাক্কায় মাদ্রাসাছাত্র নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাটে মোটরসাইকেলের ধাক্কায় এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। সদর উপজেলার ডেমা সেতুর কাছে গত শনিবার এ দুর্ঘটনা ঘটে। নিহত ছাত্রের নাম জুবায়ের হোসেন (৮)। সে ডেমা হাফিজিয়া মাদ্রাসার নূরানি মক্তব শাখার প্রথম শ্রেণীর ছাত্র এবং সদর উপজেলার কাড়াপাড়া গ্রামের শেখ ওমর ফারুকের ছেলে। বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন বলেন, গত শনিবার বিকেলে একটি দ্রুতগামী মোটরসাইকেল ডেমা সেতুর কাছে জুবায়েরকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। ওই সময় স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আটটায় তার মৃত্যু হয়। ময়নাতদন্ত ছাড়াই জুবায়েরের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।