বাগেরহাটে র‌্যাব সদস্যের বাসায় ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের মেহগনীতলা গ্রামে আলমগীর হোসেন নামে র‌্যাবের এক সদস্যের বাসায় মঙ্গলবার ডাকাতি হয়েছে।আলমগীর হোসেনের স্ত্রী শারমিন আলম জানান, গ্রামের এই ভাড়া বাড়িতে তিনি তাঁর তিন সন্তান নিয়ে বসবাস করেন। মঙ্গলবার রাত সোয়া দুইটার দিকে ১০-১২ জনের মুখোশধারী সশ্রস্ত্র ডাকাত দল তাঁর ঘরের জানালার গ্রিল ভেঙে ঘরে ঢোকে। শব্দ পেয়ে তিনি জেগে উঠলে ডাকাতেরা তাঁদের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে এবং আলমারি খুলে ১৩ ভরি স্বর্ণালংকার ও ৩০ হাজার টাকা নিয়ে যায়।