বাগেরহাটে সন্দেহভাজন ছয় যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাট সদর উপজেলায় সন্দেহভাজন ছয়জন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার বিকেলে কাড়াপাড়া ইউনিয়নের কুলিয়াদাইড় গ্রামের রূপসা-বাগেরহাট পুরোনো সড়ক থেকে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।গ্রেপ্তার হওয়া যুবকেরা হচ্ছেন: যশোরের শার্শা উপজেলার উলশী গ্রামের শাহাদাৎ হোসেন, ঝিনাইদহের শৈলকুপা উপজেলার উত্তর কচুয়া গ্রামের আবু নাইম, বাগেরহাটের রামপাল উপজেলার বারইপাড়া গ্রামের নুর ইসলাম, বাগেরহাট সদর উপজেলার খানপুর গ্রামের রফিকুল ইসলাম, কচুয়া উপজেলার মাদারতলা গ্রামের হুজ্জাতুল ইসলাম ও খুলনার পাইকগাছা উপজেলার হরিণখোলা গ্রামের মো. নূর-এ-আলম সিদ্দিকী।শাহদাৎ হোসেন পুলিশের কাছে নিজেকে ‘কারিয়ানা পদ্ধতিতে কোরআন শিক্ষা সোসাইটি’ নামের একটি সংগঠনের আমির বলে দাবি করেন। গ্রেপ্তার হওয়া অন্যরা এই সংগঠনের সদস্য বলে তিনি জানান। বাগেরহাট মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবু জিহাদ খাঁন জানান, শাহাদাৎসহ পাঁচজন শুক্রবার দুপুরে পিরোজপুরের নাজিরপুর উপজেলার বাবুরহাট এলাকা থেকে নূর-এ-আলমকে মোটরসাইকেলে তুলে নিয়ে বাগেরহাটের ফকিরহাটে যাচ্ছিলেন। কুলিয়াদাইড় এলাকায় পৌঁছালে নূর-এ-আলম চলন্ত মোটরসাইকেল থেকে লাফিয়ে পড়ে ‘বাঁচাও, বাঁচাও’ বলে চিৎকার শুরু করেন। এ সময় স্থানীয় লোকজন তিনটি মোটরসাইকেলসহ ওই ছয়জনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।