বাগেরহাটে সম্মাননা পেলেন পাঁচ জয়িতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশ তথা সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে বাগেরহাট জেলায় পাঁচটি শাখায় (ক্যাটাগরি) পাঁচ নারী শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হয়েছেন। গতকাল রোববার দুপুরে বাগেরহাট সাংস্কৃতিক ফাউন্ডেশন মিলনায়তনে তাঁদের হাতে সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেন বাগেরহাটের জেলা প্রশাসক শুকুর আলী।

একই সঙ্গে বাগেরহাট সদর উপজেলার পাঁচজন শ্রেষ্ঠ জয়িতাকেও সম্মাননা দেওয়া হয়।

জেলার শ্রেষ্ঠ পাঁচ জয়িতা হলেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী শাখায় রামপাল উপজেলার সোনাতুনিয়া গ্রামের তসলিমা খাতুন, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারীতে ফকিরহাট উপজেলার বেতাগা গ্রামের টুম্পা দাস, সফল জননী শাখায় কচুয়া উপজেলার গজালিয়া গ্রামের হামিদা মান্নান, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করায় রামপাল উপজেলার ভেকটমারী গ্রামের আশালতা রায় এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় বাগেরহাট সদর উপজেলার ফতেপুর গ্রামের সেলিমা বেগম।