বাগেরহাটে সাত ডাকাত গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে বাগেরহাটের পুলিশ৷ গত রোববার রাতে পিরোজপুরের বেকুটিয়া ফেরিঘাট এলাকায় বসে ডাকাতির প্রস্তুতির সময় তাদের গ্রেপ্তার করা হয়৷
এ সময় তাদের কাছ থেকে ডাকাতির পাঁচ লাখ পাঁচ হাজার ৩২৫ টাকা, মুঠোফোনের দুটি সেট, একটি ওয়াকিটকি, তিন জোড়া হাতকড়া, একটি খেলনা পিস্তল ও একটি খেলনা শটগান জব্দ করা হয়৷ গতকাল সোমবার বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়৷