বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ছাত্রদলের নেতা আশিস কুমার দেবনাথ (২৫) নিহত হয়েছেন। গত শুক্রবার সন্ধ্যায় খুলনা-মংলা জাতীয় সড়কের খাজুরা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় তাঁর অপর দুই বন্ধু গুরুতর আহত হন। আশিস বাগেরহাট শহরের বাসাবাটি এলাকার আশুতোষ দেবনাথের ছেলে। বাগেরহাট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক জানান, রাজন ও ইছা নামের দুই বন্ধুকে নিয়ে আশিস গত শুক্রবার সন্ধ্যায় মোটরসাইকেলে করে খুলনা যাচ্ছিলেন। খাজুরা নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে আশিসদের মোটরসাইকেলকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আশিস মারা যান। আশিস কুমার দেবনাথ সদ্যগত বাগেরহাট পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।