বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটে যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের আরোহী দুই যুবক নিহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুর এলাকায় খুলনা-মংলা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন বাগেরহাটের মংলা কলেজের ছাত্রদল শাখার ভারপ্রাপ্ত সভাপতি কাওসার আহমেদ (২৯) ও মংলার সুপরিচিত প্যারাডাইস রেস্তোরাঁর স্বত্বাধিকারী মমতাজ উদ্দিনের ছেলে বিপ্লব হোসেন (২৮)।

মংলা উপজেলা ছাত্রদলের সভাপতি এম সাইফুল ইসলাম নিহত কাওসারের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেছেন।

বাগেরহাট মহাসড়ক পুলিশের সার্জেন্ট নুরুজ্জামান গতকাল রাত পৌনে ১২টায় এই প্রতিবেদককে বলেন, রাত সাড়ে নয়টার দিকে খুলনাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে খুলনা থেকে মংলাগামী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাওসার ঘটনাস্থলে নিহত হন। বিপ্লবকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। রাতেই তাঁদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।