বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাট সদরের ফকিরহাট উপজেলার তেলিরপুকুর এলাকায় ভ্যানে বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। গতকাল রোববার রাতে বাগেরহাট-মাওয়া মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন দুজন।

নিহতরা হলেন, দিলীপ পাল (৪৫) ও লক্ষণ পাল (৫০)। তাঁদের মধ্যে দিলীপ পালের বাড়ি বাগেরহাটের ফকিরহাট উপজেলার মানসা গ্রামে ও লক্ষণ পালের বাড়ি খুলনার রূপসা উপজেলার তালতলা গ্রামে। আহতেরা হলেন, ভ্যান যাত্রী বিলাস দাস ও শুকদেব পাল। তাঁরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎ​সাধীন।

বাগেরহাট পুলিশ উপপরিদর্শক (এসআই) মশিউর রহমানের ভাষ্য, খুলনা থেকে গোপালগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা একটি বাস ঘটনাস্থলে যাত্রীবাহী ভ্যানকে ধাক্কা দেয়। এতে ওই ভ্যানে থাকা যাত্রী পান ব্যবসায়ী দিলীপ পাল ঘটনাস্থলে নিহত হন। আরেক যাত্রী লক্ষ্মণ পাল খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় মামলা হয়নি।