বাগেরহাটে হত্যার দায়ে ছয়জনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্বশত্রুতার জের ধরে বাগেরহাটে জাফর জমাদ্দার নামের এক চিংড়িঘের মালিককে কুপিয়ে হত্যার দায়ে দুই ভাইসহ ছয়জনের মৃত্যুদণ্ড ও দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে৷ বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম সোলায়মান গতকাল বৃহস্পতিবার দুপুরে এই রায় দেন।
মামলার অপর পাঁচ আসািমর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাঁদের বেকসুর খালাস দেন৷ যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বেতবুনিয়া গ্রামের করিম খাঁর ছেলে আবজাল খাঁ এবং ছাপড়াখালী গ্রামের মাহমুদ আকনের ছেলে আনছার আকনকে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে৷
মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসািমরা হলেন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ফুলহাতা গ্রামের আসমত আলী হাওলাদারের দুই ছেলে হাবিব হাওলাদার ও মোস্তফা হাওলাদার, একই উপজেলার পূর্ব বহরবুনিয়া গ্রামের আবদুল মজিদ ফরাজীর ছেলে বেল্লাল ফরাজী, ছাপড়াখালী গ্রামের হোসেন মল্লিকের ছেলে শহীদ মল্লিক, রুস্তম ফরাজীর ছেলে আলী আজিম ফরাজী, আবদের খাঁর ছেলে লাবলু খাঁ। তাঁরা সবাই পলাতক রয়েছেন।
মামলার বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের কৌঁসুিল শেখ মো. আলী বলেন, ২০০৩ সালের ১৫ জুলাই দুপুর একটার দিকে মোরেলগঞ্জ উপজেলার পূর্ব বহরবুনিয়া গ্রামের জয়নাল জমাদ্দারের ছেলে জাফর জমাদ্দারকে প্রতিপক্ষের লোকজন তাঁর (জাফর) বাড়ির কাছের চিংড়িঘেরে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান৷