বাগেরহাটে হত্যার দায়ে দুজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাট শহরে মো. ওবায়দুল ইসলাম চৌধুরী (২৮) নামের এক ব্যক্তিকে হত্যার দায়ে দুজনকে যাবজ্জীবন ও দুজনকে পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আদালত যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিদের ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড এবং পাঁচ বছর দণ্ডপ্রাপ্ত আসামিদের পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডাদেশ দেন।

গতকাল সোমবার দুপুরে বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২য় আদালতের বিচারক মোহাম্মদ রেজাউল করিম এই রায় দেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন বাগেরহাট শহরের খারদ্বার এলাকার রুবেল মল্লিক (২৫) ও খান মোহাম্মদ জিহাদ (৩০)। কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন শহরের সম্মিলনী স্কুল রোডের সুমনা নাজনীন ওরফে বনানী (২৬) এবং খুলনার বটিয়াঘাটার ধাইয়ারকূল বাড়ি গ্রামের খালিদ মোল্লা (২৯)।