বাগেরহাটে হত্যার দায়ে পাঁচজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরাহটে টিটো হত্যা মামলায় আদালত পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাস করে সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোহামঞ্চদ রবিউল ইসলাম এই রায় ঘোষণা করেন।দণ্ডাদেশপ্রাপ্ত ব্যক্তিরা হলেন: সিরাজ শেখ, ঝিলু শেখ, ইকবাল শেখ, ছলেমন শেখ ও আসাদ মোল্লা। তাঁদের সবার বাড়ি বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কুলিয়া গ্রামে। রায় ঘোষণার সময় আসামিরা সবাই কাঠগড়ায় উপস্থিত ছিলেন।মামলা সূত্রে জানা গেছে, কুলিয়া গ্রামের আবদুল মান্নান মোল্লার ছেলে নজরুল ইসলাম টিটো ২০১০ সালের ৫ এপ্রিল রাতে মোল্লাহাট উপজেলার বড়ঘাট বাজার থেকে বাড়ি ফিরছিলেন। তিনি কুলিয়া গ্রামে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনের রাস্তায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা আসামিরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। নিহতের পরিবারের সঙ্গে হত্যাকারীদের জমি ও গ্রাম্য দলাদলি-সংক্রান্ত পূর্ববিরোধ ছিল। এ ঘটনায় নিহতের ভাই জিয়াউর রহমান মোল্লা পরদিন ১২ জনের নাম উর্লেখ করে মোল্লাহাট থানায় হত্যা মামলা দায়ের করেন।