বাগেরহাটে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাটে স্ত্রী হত্যার দায়ে শংকর কুমার সাহা (৩৮) নামে এক ব্যক্তিকে আদালত যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন। আদালত একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেন। গতকাল সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. রেজাউল করিম এই রায় ঘোষণা করেন। সদর উপজেলার মির্জাপুর গ্রামের শংকরের সঙ্গে ১৯৯৮ সালের ২৯ জুলাই রাতে তাঁর স্ত্রী অপু রানী সাহার ঝগড়া হয়। শংকর ক্ষিপ্ত হয়ে অপুকে শ্বাসরোধে হত্যা করে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে গ্রামে প্রচার করেন।