বাগেরহাটে হরিণের মাংস ও চামড়াসহ একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের শরণখোলা উপজেলায় গতকাল মঙ্গলবার হরিণের চামড়া ও এক কেজি মাংসসহ হাবিব খলিফা নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার উত্তর রাজাপুর গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে।পুলিশ জানায়, হাবিব গত সোমবার সুন্দরবন থেকে প্রায় এক মণ ওজনের একটি হরিণ শিকার করে বাড়িতে নিয়ে আসেন। পরে গতকাল ভোর থেকে কেজি দরে মাংস বিক্রি করেন। এ সময় খবর পেয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আজিজ জানান, হাবিব একজন চিহ্নিত চোরা হরিণশিকারি। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাবিব ফাঁদ পেতে হরিণ শিকার ও গ্রামে এনে কেজি দরে মাংস বিক্রির কথা স্বীকার করেছেন। এ ঘটনায় উপপরিদর্শক (এসআই) গাজী ইকবাল তাঁর বিরুদ্ধে বন আইনে মামলা করেছেন।