বাগেরহাটে হাজতির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটে গতকাল রোববার মো. কোহিনূর হাওলাদার (৫৫) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। কোহিনূর জেলার রামপাল উপজেলার কাটাখালী গ্রামের বাসিন্দা ছিলেন। বাগেরহাট কারাগারের জেল সুপার মো. গোলাম দস্তগীর বলেন, সকালে কোহিনূর বুকে ব্যথা অনুভব করেন। পরে তাঁকে বেলা সাড়ে ১১টার দিকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান। ১১ জানুয়ারি একটি হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি বাগেরহাট কারাগারে বন্দী ছিলেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাঈদ আহম্মেদ বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তাঁর মৃত্যুর কারণ জানা যাবে।