প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাটে গতকাল শুক্রবার স্বাস্থ্য বিভাগের ‘কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডর’ (সিএইচসিপি) পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়েছেন এক হাজার ৮২৮ জন। কিন্তু অভিযোগ পাওয়া গেছে, প্রবেশপত্র হাতে না পাওয়ায় ২৬৫ জন পরীক্ষায় অংশ নিতে পারেননি।তবে এ বিষয়ে জানতে চাইলে, বাগেরহাটের সিভিল সার্জন তপন কুমার শীল বলেন, ‘আমাদের বিশ্বাস, যথাসময়ে প্রার্থীদের ঠিকানায় প্রবেশপত্র পৌঁছেছে। এর পরও যাঁরা সিভিল সার্জন কার্যালয়ে এসে প্রবেশপত্র পাননি বলে দাবি করেছেন, কার্যালয় থেকে তাঁদের নকল প্রবেশপত্র দেওয়া হয়। মোট প্রার্থীর শতকরা মাত্র দশ ভাগ পরীক্ষাকেন্দ্রে অনুপস্থিত থাকা কোনো অস্বাভাবিক ঘটনা নয়। সব পরীক্ষাতেই কিছু প্রার্থী অনুপস্থিত থাকেন।’