বাগেরহাটে ৬০ লাখ টাকা নিয়ে এক ব্যক্তি নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের ব্র্যাক ব্যাংক থেকে ৬০ লাখ টাকা উত্তোলন করে মংলা উপজেলার মেসার্স লক্ষ্মী ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী হারুন অর রশিদের ব্যবস্থাপক মো. শাহীন নিখোঁজ রয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট শহরের রাহাতের মোড়ে ব্র্যাক ব্যাংকের শাখা থেকে ওই টাকা উত্তোলন করা হয়৷ শাহীন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পুঁটিখালী ইউনিয়নের ভাটখালী গ্রামের মো. সুলতান হাওলাদারের ছেলে।
শাহীনের ভাই সেলিম হাওলাদার দািব করেন, তাঁর ভাইকে টাকাসহ দুর্বৃত্তরা অপহরণ করেছে। শাহীন লক্ষ্মী ট্রেড ইন্টারন্যাশনালে ১০ বছর ধরে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। এর আগে ওই প্রতিষ্ঠানের কোটি টাকা উত্তোলন করে তিনি মালিককে বুঝিয়ে দিয়েছেন।
ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. নাসির উদ্দিন বলেন, দুপুর একটার সময়ে হারুন অর রশিদের দেওয়া ৬০ লাখ টাকার চেক নিয়ে মো. শাহীন ব্যাংকে আসেন। ওই চেক পেয়ে তিনি হারুনের মুঠোফোনে কথাও বলেন৷ মুঠোফোনে তিনি টাকা দেওয়ার অনুমতি দিলে একটা ছয় মিনিটে ক্যাশিয়ারের কাছ থেকে মো. শাহীন ৬০ লাখ বুঝে নিয়ে ব্যাংক থেকে বেরিয়ে যান।