বাগেরহাটে ৯২ ব্যক্তির নাম উল্লেখ করে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার মধুমতীর চরের জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ ও গুলিতে একজন নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। গতকাল রোববার মোল্লাহাট থানায় ৯২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৫০-৬০ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়।গত শনিবার সকালে উপজেলার সিংগাতি গ্রামের জাহিদ শিকদার ও জিন্নাত সরদারের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় রিপন সরদার (৩২) চোখে গুলিবিদ্ধ হন। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।মামলার সত্যতা নিশ্চিত করে মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ন ম খায়রুল আনাম বলেন, ‘কোনো আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে সিংগাতি গ্রামের আওলাদ শিকদার নামের এক ব্যক্তির একটি বৈধ বন্দুক ও সাতটি গুলি জব্দ করা হয়েছে। সংঘর্ষ চলাকালে ওই বন্দুক থেকে গুলি ছোড়া হয়েছিল কি না, তা পরীক্ষা করে দেখা হবে।’