বাগেরহাটে ‘কোর জোন’ ও ‘বাফার জোন’ নির্ধারণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর কোর জোন (প্রত্নতাত্ত্বিক স্থাপনা সুরক্ষার জন্য নির্ধারিত এলাকা) ও বাফার জোন (কোর জোনকে সুরক্ষিত রাখার জন্য নির্ধারিত এলাকা) নির্ধারণের কাজ শুরু করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক শিরিন আক্তার গত রোববার এ কথা জানান।বাগেরহাট ষাটগম্বুজ মসজিদ কমপ্লেক্সে রোববার দুপুরে মতবিনিময় সভায় জানানো হয়, প্রাথমিকভাবে বাগেরহাটের প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলোর জন্য নির্ধারিত কোর জোনের আওতাধীন জমির পরিমাণ প্রায় ২২৬ একর এবং বাফার জোনের প্রায় ৩৮০ একর। কোর জোনের প্রায় সব জমি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নিয়ন্ত্রণে আছে। বাফার জোনের জমি ব্যক্তিমালিকানাধীন।বাগেরহাটের ষাটগম্বুজ ও কাড়াপাড়া ইউনিয়নের বড় একটি এলাকাজুড়ে হজরত খান জাহানের (রহ.) স্থাপিত বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নির্দশন একত্রিতভাবে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ।প্রত্নতত্ত্ব অধিদপ্তর খুলনার আঞ্চলিক পরিচালক আবদুল বাতেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ওবায়দুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এফ এম এহতেশামুল হক ও সহকারী পুলিশ সুপার (সদর দপ্তর) সাদিয়া আফরিন।