বাগেরহাটে ‘সুন্দরবন দিবস’ পালিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুন্দরবনের সম্পদের সুরক্ষা ও দুর্নীতিমুক্ত সুন্দরবন ব্যবস্থাপনার দাবির মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার বাগেরহাটে ‘সুন্দরবন দিবস’ উদ্যাপন করা হয়েছে।বাগেরহাট প্রেসক্লাব, বাগেরহাট জেলা প্রশাসন ও সুন্দরবন পূর্ব বিভাগ যৌথভাবে দিবসটি পালন করে। ২০০২ সাল থেকে বাগেরহাটসহ সুন্দরবনসংলগ্ন জেলাগুলোতে দিবসটি পালন করা হচ্ছে। এ বছরই প্রথম সুন্দরবন দিবস উদ্যাপনে কোনো সরকারি প্রতিষ্ঠান আয়োজক হিসেবে সরাসরি সম্পৃক্ত হলো। এ উপলক্ষে বাগেরহাট স্বাধীনতা উদ্যান মঞ্চে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক মো. শুকুর আলী। এতে সভাপতিত্ব করেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন।আলোচনা সভার আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।