বাগেরহাটের দুই উপজেলায় শান্তিপূর্ণ ভোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টা ছাড়া বাগেরহাটের মোল্লাহাট ও চিতলমারী উপজেলায় রোববার সকাল থেকে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শেষ হয়েছে। সকাল থেকে ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
উপজেলায় বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী শেখ হাফিজুর রহমান বিকেলে বলেন, মোল্লাহাটের কাচনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর পক্ষে সন্ত্রাসীরা ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে জাল ভোট দিয়েছেন। বিকেলে অনেক ভোটার এসে ব্যালট পেপার না পেয়ে ভোট দিতে পারেননি।
ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা বীরেন্দ্র নাথ বিশ্বাস তাঁর কেন্দ্র থেকে ব্যালট পেপার ছিনতাই করার চেষ্টা এবং আধা ঘণ্টা ভোট গ্রহণ বন্ধ থাকার কথা স্বীকার করেছেন। তবে তিনি জাল ভোট দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।