বাগেরহাটের সিরাজ, লতিফ ও আকরামের বিরুদ্ধে অভিযোগ দাখিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের মামলায় বাগেরহাটের তিনজনের বিরুদ্ধে আজ রোববার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।

এই তিনজন হলেন সিরাজুল হক ওরফে সিরাজ মাস্টার, আবদুল লতিফ তালুকদার ও খান মো. আকরাম হোসেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ সায়েদুল হক ও শেখ মোশফেক কবির আজ বেলা দুইটার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয়ে অভিযোগ দাখিল করেন। তাঁদের বিরুদ্ধে আটটি অভিযোগ আনা হয়েছে।