বাগেরহাটের ২ শিক্ষা কর্মকর্তাকে কারণ দর্শানোর নির্দেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাটের কচুয়া ও মোরেলগঞ্জ উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের বিনামূল্যের পাঠ্যবই সরবরাহে অনিয়মের অভিযোগের ব্যাপারে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। গতকাল বৃহস্পতিবার এ ব্যাপারে প্রথম আলোর শেষ পৃষ্ঠায় ‘বাগেরহাটের দুই উপজেলা: বিনামূল্যের বই সরবরাহে অনিয়মের অভিযোগ’ শীর্ষক সংবাদ প্রকাশের পর তা শিক্ষামন্ত্রীর নজরে আসে।