বাঘ বাঁচিয়ে রাখার তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশের মতো নানা আয়োজনে খুলনায় গতকাল বুধবার বিশ্ব বাঘ দিবস-২০১৫ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সকালে শোভাযাত্রা ও খুলনা অফিসার্স ক্লাব মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।
এবার দিবসটির প্রতিপাদ্য ‘বাঘ বাঁচলে বাঁচবে বন, রক্ষা হবে সুন্দরবন’। খুলনা জেলা প্রশাসন ও বন বিভাগ এসব অনুষ্ঠানের আয়োজন করে।
প্রধান অতিথির বক্তৃতায় খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ফায়েকউজ্জামান বলেন, সুন্দরবনকে রক্ষার স্বার্থেই বাঘকে বাঁচিয়ে রাখতে হবে। এ জন্য বন বিভাগকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। সুন্দরবনকে রক্ষা করেই পর্যটনশিল্পের বিকাশে পরিকল্পনা নিতে হবে।
উপাচার্য আরও বলেন, প্রাকৃতিক বিপর্যয় থেকেও বাঘসহ অন্যান্য বন্য প্রাণীকে রক্ষায় সময়োপযোগী উদ্যোগ গ্রহণ অপরিহার্য। জীববৈচিত্র্য রক্ষায় ব্যাপক গণসচেতনতা বৃদ্ধির পাশাপাশি কঠোর আইন প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন তিনি।