বাঘ ভেবে মেছো বিড়াল হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোরবেলা বন থেকে লোকালয়ে এসেছিল একটি মেছো বিড়াল। সাদা-কালো ডোরাকাটা হওয়ায় গ্রামবাসী বাঘের বাচ্চা ভেবে আতঙ্কিত হয়ে পড়েন। ফাঁদ দিয়ে জীবিত আটক করলেও গলায় দড়ি দিয়ে বাঁধা থাকায় ফাঁস লেগে মারা যায় মেছো বিড়ালটি।বন বিভাগের পরিদর্শক দল জন্তুটিকে মেছো প্রকৃতির বনবিড়াল বলে শনাক্ত করলে শেষে মাটিচাপা দেওয়া হয়। সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের পূর্ব লক্ষ্মীপ্রসাদ গ্রামে গতকাল বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।গ্রামবাসী জানান, মেছো বাঘের মতো উচ্চতার সাদা-কালো ডোরাকাটা বনবিড়ালটি ধরা পড়ার পর বোঝা যায় এটি বাঘের বাচ্চা নয়। গলায় দড়ি দিয়ে বেঁধে পলোবন্দী করে রাখা অবস্থায় মেছো বিড়ালটি পলো থেকে বের হয়ে পড়ে। তখন গলায় বাঁধা দড়িতে ফাঁস লেগে মারা যায় জন্তুটি।