বাঘশাবক ভেবে গন্ধগোকুল হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের ঝিনাইগাতীতে একটি গন্ধগোকুলকে পিটিয়ে মেরেছে জনতা। গতকাল শনিবার বিকেলে ঝিনাইগাতীর হাতীবান্ধা ইউনিয়নের শালধা গ্রামে ঘটনাটি ঘটেছে।
পুলিশ, বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বেলা তিনটার দিকে শালধা গ্রামের কমিউনিটি ক্লিনিকের উত্তর পাশের জঙ্গল থেকে একটি গন্ধগোকুল লোকালয়ে চলে আসে। এ সময় এটির আক্রমণে পাইকুড়া গ্রামের দারোগ আলীর ছেলে সোহেল (১২) সামান্য আহত হয়। পরে বিক্ষুব্ধ লোকজন গন্ধগোকুলটিকে বাঘশাবক ভেবে লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে মেরে ফেলে।
খবর পেয়ে পুলিশ, প্রাণিসম্পদ ও বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে মৃত গন্ধগোকুলটি উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা সদরে নিয়ে আসেন। পরে ময়নাতদন্ত শেষে এটিকে মাটিচাপা দেওয়া হয়।
শেরপুরের বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন কর্মকর্তা মো. মামুনুর রশীদ প্রথম আলোকে বলেন, বিরল প্রজাতির প্রাণী এই গন্ধগোকুলটির দেহ ২০ ইঞ্চি ও লেজ ২২ ইঞ্চি লম্বা, উচ্চতা এক ফুট, বয়স দুই থেকে তিন বছর।