বাঘা ও তানোরে দুজন খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর বাঘা উপজেলায় গত শুক্রবার দিবাগত রাতে একজন গৃহবধূকে জবাই করা হয়েছে। গত শনিবার বাড়ির পাশে একটি গর্ত থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। তাঁর স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। তানোর উপজেলায় শুক্রবার রাতে শিশুপুত্রের সামনে একজন পান ব্যবসায়ীকে ছুরিকাঘাতে আহত করে দুর্বৃত্তরা। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এলাকাবাসী ও পুলিশের ভাষ্যমতে, সকাল ছয়টার দিকে বাড়ি থেকে ৫০ গজ দূরে একটি গর্তে লাকি খাতুনের গলাকাটা লাশ পাওয়া যায়। তানোর থানার পুলিশের ভাষ্যমতে, শুক্রবার রাতে উপজেলার ইলামদহী গ্রামের পান ব্যবসায়ী সহিদ উদ্দিন (৪০) ও তাঁর ছেলে হাসান (১০) সাইকেলে করে হাট থেকে ফিরছিলেন। তাঁরা পাঁচন্দর ইউনিয়নের নোনাপুকুর এলাকায় পৌঁছানোর পর কয়েকজন দুর্বৃত্ত তাঁদের ঘিরে ধরে। সাইকেল ফেলে বাবা ও ছেলে পালানোর চেষ্টা করলে দুর্বৃত্তরা সহিদ উদ্দিনের পেটে ছুরিকাঘাত করে।