বাঘাইছড়িতে শান্তিপূর্ণ ভোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার আটটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।
সকাল নয়টার পরে সাজেক ইউনিয়নের বাঘাইহাট উচ্চবিদ্যালয় ও বাঘাইহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায় ভোটারদের দীর্ঘ সারি। বঙ্গলতলী ইউনিয়নের করেঙ্গাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়েও ভোটারদের দীর্ঘ সারি দেখা দেখা যায়। তবে বেলা একটার দিকে আমতলী ইউনিয়নের আমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আমতলী ডাকঘর কার্যালয় কেন্দ্রে গিয়ে কোনো ভোটার দেখা যায়নি।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী হোসেন অভিযোগ করেন, আঞ্চলিক রাজনৈতিক দলের সন্ত্রাসীরা ভোটারদের ভয়ভীতি দেখিয়েছে।
বাঘাইছড়ি উপজেলা জনসংহতি সমিতির সভাপতি প্রভাত কুমার চাকমা বলেন, ‘নেতা-কর্মীরা ভোটারদের ভয়ভীতি দেখাননি।’
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বলেন, ভোট গ্রহণের সময় পুলিশ সতর্ক অবস্থানে ছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুফিদুল আলম বলেন, উপজেলার আটটি ইউনিয়নের কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।