বাঘাইছড়িতে সড়ক অবরোধের ডাক
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের দুটি এলাকায় টানা এক মাস ১৪৪ ধারা জারি রাখার প্রতিবাদে দীঘিনালা-মারিশ্যা ও বাঘাইহাট-দীঘিনালা সড়কে অনির্দিষ্টকালের জন্য অবরোধ ডেকেছেন আদিবাসীরা।
গতকাল শুক্রবার বঙ্গলতলী ইউনিয়নের দুইটিলা এলাকায় এক জরুরি বৈঠকে এ অবরোধের ডাক দেওয়া হয় বলে জানা গেছে।
সূত্রে জানা গেছে, গতকাল বেলা সাড়ে তিনটা দিকে দুইটিলা এলাকার আদিবাসীরা বৈঠক করেন। এতে আজ (শনিবার) থেকে অনির্দিষ্টকালের জন্য অবরোধের সিদ্ধান্ত হয়। দীর্ঘদিন ধরে ১৪৪ ধারা জারি থাকায় স্বাভাবিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেন আদিবাসীরা।
গত ২৭ এপ্রিল আদিবাসীরা মারিশ্যা-দীঘিনালা সড়কের পাশে দুইটিলা এলাকায় একটি বৌদ্ধবিহার নির্মাণের উদ্যোগ নেন। এতে বন বিভাগ, নিরাপত্তা বাহিনী, প্রশাসন ও আদিবাসীদের মধ্যে বিরোধ চলে। পরে ৩০ এপ্রিল ওই স্থানে ১৪৪ ধারা জারি করা হয় এবং সরকারি সম্পদ অবৈধ দখল চেষ্টার অভিযোগে বাঘাইহাট রেঞ্জ কর্মকর্তা সুধাংশু রঞ্জন দাস বাদী আদিবাসীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
বাঘাইছড়ি থানার ওসি মো. আজিজুল হক বলেন, ‘আমরা শুনেছি আদিবাসীরা নাকি অবরোধ ডাক দিয়েছেন। আমাদের জানানো হয়নি।